আর্কাইভ
ads
logo

নান্দাইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত মোস্তফা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৬, ০৩:১২ পি.এম
নান্দাইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত মোস্তফা আটক

ads

ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে মোস্তফা (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার (১২ জুলাই) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নান্দাইল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়। অভিযুক্ত মোস্তফা স্থানীয় পৌরসভার বাসিন্দা আব্দুর রাশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে ওই এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সময় শিশুটির মা তাকে বাড়িতে একা রেখে কিছুক্ষণের জন্য পাশের একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। এই সুযোগে নির্জন বাড়ির পাশে পেয়ে মোস্তফা শিশুটিকে নৌকায় চড়ানোর লোভ দেখিয়ে একটি নিরিবিলি স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে পাশবিক নির্যাতন করে।

পরবর্তীতে মা ঘরে ফিরে সন্তানকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি দেখতে পান যে শিশুটি গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় বাড়ির দিকে হেঁটে আসছে। মায়ের প্রশ্নের জবাবে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং মোস্তফার নৃশংসতার কথা প্রকাশ করে। প্রাথমিকভাবে সামাজিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করা হলেও, সন্ধ্যার দিকে শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকে। অনবরত রক্তক্ষরণ হতে থাকায় তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকরামুল্লাহ জানান, শিশুটি মারাত্মক যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নান্দাইল থানার এসআই সম্রাজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে এবং অভিযুক্ত মোস্তফাকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ