আর্কাইভ
ads
logo

দেশনায়ক তারেক রহমানের ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী বেলাব উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ এ.এম
দেশনায়ক তারেক রহমানের ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী বেলাব উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ উদ্ধোধন

ছবি : সংগৃহীত

ads

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শাস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির নির্দেশনা ও বেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব এর নেতৃত্বে বেলাব উপজেলা ছাত্রদলের উদ্যোগে নরসিংদীর বেলাব ঐতিহ্যবাহী হাড়িসাংগান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্ধোধন করা হয়েছে।

আজ সকালে নরসিংদীর বেলাব ঐতিহ্যবাহী হাড়িসাংগান উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুভ উদ্ধোধন করা হয়| এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই| তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, ছাত্রদল নেতা বায়েজিদ আহম্মেদ, লিয়েন আফ্রাদ, মো. সারোয়ার, ইসমাইল, পিয়ালসহ বেলাব উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দরা আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেলাব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ