আর্কাইভ
ads
logo

কু‌ড়িগ্রা‌মে পা‌নিতে ডু‌বে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৯ জুলাই ২০২৬, ১০:৪৭ পি.এম
কু‌ড়িগ্রা‌মে পা‌নিতে ডু‌বে বৃদ্ধ নিখোঁজ

ছবি : সংগৃহীত

ads
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের শাখা সাঁতরে চরের জমিতে পাট কাটতে গিয়ে লিয়াকত মণ্ডল নামে আশি বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। রোববার দুপুরের দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ওই বৃদ্ধ পুটিমারী গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে লিয়াকত মণ্ডল একটি খালি হাঁড়ি সাঁতারের অবলম্বন হিসেবে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের কোলা পার হয়ে ওপারে চরে যাচ্ছিলেন। কিন্তু মাঝনদীতে তীব্র স্রোতের তোড়ে হাঁড়িটির ভেতরে পানি ঢুকে সেটি তলিয়ে যায়। এ সময় নিজেকে সামলাতে না পেরে ওই বৃদ্ধও নদের পানিতে তলিয়ে যান। ঘটনার পর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জাল ফেলে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেন। কোনো হদিস না পেয়ে পরবর্তীতে চিলমারী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে, তারা পৌঁছালেই নদে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ