আর্কাইভ
ads
logo

র‍্যাবের অভিযানে ৩৬৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৮ আগস্ট ২০২৬, ০৯:৩৫ এ.এম
র‍্যাবের অভিযানে ৩৬৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ads

মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) । গতকাল ০৬ আগস্ট রাত আনুমানিক ৮.৫০ টায় কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের ব্রাহ্মণবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । 

এ সময় তাদের কাছ থেকে ৩,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন—মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটলী গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. আব্দুর রউফ (৫৪) এবং একই গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৪২)।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়ার চুনঘর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, একদল মাদক কারবারি ব্রাহ্মণবাজার এলাকায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি রাত ২০.৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল ধাওয়া করে তাদের আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের তল্লাশি করা হলে তাদের হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ২০টি কালো রঙের বায়ুরোধক জিপারযুক্ত পলিথিন প্যাকেটে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ৩,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে আসছিল।র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেইলি বিডি মেইল কে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে । উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে । মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন ।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ