আর্কাইভ
ads
logo

অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৯ আগস্ট ২০২৬, ০৯:২২ এ.এম
অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

ছবি : সংগৃহীত

ads

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে

শনিবার (৮ই আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত খোকন পাত্র কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার কমল পাত্রের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার (৭ আই আগস্ট) রাত ১১টার দিকে খোকন পাত্র বাইরে মদ্যপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুততার সাথে প্রথমে ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিকভাবে অসচ্ছল, তাই স্বজনরা তাকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও বাগান নেতা ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত মদ্যপানের ফলে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তিনি মারা যান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আমীন জানান, মৃত্যুর বিষয়টি তারা শুনেছেন। বর্তমানে নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

হাইলাইটস

বিশেষ সংবাদ