বুধবার, 11 নভেম্বর 2026
সকল বিভাগ

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের আধা ঘণ্টার বৈঠক

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের আধা ঘণ্টার বৈঠক
ছবি: সংগৃহীত

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টার বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপপ্রেস সচিব জানান, জলবায়ু সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে।

আনতালিয়ার এক্সপো সেন্টারে রোববার স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হয়েছে কপ-৩১ সম্মেলন। সম্মেলনটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত।