সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

রাষ্ট্রপতির সঙ্গে আলালের সাক্ষাৎ, আলোচনায় উপনির্বাচন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে আসনটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক তৎপরতাও চলছে।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।

সাক্ষাতের বিষয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। এ সময় ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

আলাল আরও জানান, দলীয় কার্যক্রমে অংশ নিতে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।