বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারি থামাতে গিয়ে ভাসুরের লাথিতে আহত এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাঁর ভাসুরকে আটক করেছে পুলিশ।

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারি থামাতে গিয়ে ভাসুরের লাথিতে আহত এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তাঁর ভাসুরকে আটক করেছে পুলিশ।

নিহত লাকি বেগমের (২৮) বাড়ি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে। তিনি ওই গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে জোনেদ মিয়া ও তাঁর বড় ভাই কবির মিয়ার মধ্যে মারামারি শুরু হয়। এ সময় তাঁদের থামাতে এগিয়ে গেলে লাকি বেগমের পেটে লাথি মারেন কবির মিয়া।

গুরুতর আহত অবস্থায় লাকি বেগমকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাঁর মৃত্যু হয়।

সোমবার ওসি গোলাম মোস্তফা বলেন, ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। আটক কবির মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।