রবিবার, 15 নভেম্বর 2026
সকল বিভাগ

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে ছাত্রদলের সাবেক নেতা

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্রদলের সাবেক নেতা সজীব আহমেদ রানাকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে ছাত্রদলের সাবেক নেতা
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর আদাবর এলাকা থেকে ছাত্রদলের সাবেক নেতা সজীব আহমেদ রানাকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সন্ধ্যায় ডিবির একটি দল তাঁকে হেফাজতে নেয়। সজীব আহমেদ রানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন অভিযোগের ভিত্তিতে রানাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

রানাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো মন্তব্য করেননি এই পুলিশ কর্মকর্তা।

ডিবি সূত্র জানিয়েছে, আগামী রোববার রানাকে আদালতে পাঠানো হবে।