শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

হুতিদের হামলায় সৌদি আরবে বাংলাদেশি নিহত

বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

হুতিদের হামলায় সৌদি আরবে বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়।

রোববার (৫ অক্টোবর) ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে সজিব হোসেনের মৃত্যু হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে সজিব হোসেনের পরিবারের সদস্য ও তাঁর নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হয়েছে।

এ ছাড়া সজিব হোসেনের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস।