রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী ঘটছে, তা জানতে চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ প্রশ্ন তোলেন শফিকুর রহমান।
পোস্টে তিনি বলেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান আরও বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।