শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

বাংলামোটরে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে দিলেন ছাত্রদল নেতা

রাজধানীর বাংলামোটর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

বাংলামোটরে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে দিলেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইব্রাহিম খলিলের দাবি, আটক ব্যক্তি এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় ছাত্রদলের নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে আটক করা হয়।

পরে খোঁজ নিয়ে আটক ব্যক্তির পরিচয় জানা যায় বলে দাবি করেন ইব্রাহিম খলিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতা। তাঁর মামা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেও দাবি করা হয়েছে।

পরে আটক ব্যক্তিকে কলাবাগান থানায় সোপর্দ করা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিষয়ে তদন্ত চলছে।