রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

একই সময়ে ঢাবির ৬ জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার সন্ধ্যায় এসব বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। পরে নীলক্ষেত মোড় থেকে আরও একজনকে আটকের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

একই সময়ে ঢাবির ৬ জায়গায় ককটেল বিস্ফোরণ, আটক ২
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে কয়েক মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার সন্ধ্যায় এসব বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। পরে নীলক্ষেত মোড় থেকে আরও একজনকে আটকের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাঁদের থানায় নেওয়া হয়।

ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানান, নীলক্ষেত মোড় থেকে আরও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে নজরদারি বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছেও হাতবোমার বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।