বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

রামগড় স্থলবন্দর উন্নয়নকাজ পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উন্নয়ন প্রকল্পের অগ্রগতি দেখতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। মঙ্গলবার ঢাকায় বিশ্বব্যাংকের কার্যালয় থেকে আসা দলটি রামগড় উপজেলার মহামুনি এলাকায় অবস্থিত টার্মিনাল পরিদর্শন করে।

সফরের সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বন্দর এলাকার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তাঁরা।

প্রতিনিধি দলে ছিলেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পরিবহন বিশেষজ্ঞ নুসরাত নাহিদ ববি, জ্যেষ্ঠ সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ কীর্তি নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মো. সাহেদ মাহবুব চৌধুরী, সামাজিক উন্নয়ন পরামর্শক ড. রাফেজা আক্তার এবং পরিবহন পরামর্শক সুনীল কুমার পোদ্দার। সুনীল কুমার পোদ্দার নেপালের নাগরিক।

পরিদর্শনের সময় টার্মিনালের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন এবং রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান। তাঁরা প্রকল্পের বিভিন্ন দিক ও অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন।

প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল বন্দর এলাকার অবকাঠামো পরিদর্শন করেছে।