জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের সঙ্গে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিয়ার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী মঞ্চের দিকে এগিয়ে গেলে তাঁকে পিছিয়ে যেতে বলেন ওয়াল্টজ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সাধারণ পরিষদের অধিবেশনে এ ঘটনা ঘটে।
বক্তব্যে কিউবার সরকারের বিরুদ্ধে দেশের নেতাদের সম্পদশালী করার অভিযোগ তোলেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, দেশটির সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে থাকলেও সরকার নিজেদের নেতাদের সম্পদ বাড়িয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে দাবি করে ওয়াল্টজ বলেন, “আমরা জানি। আমরা জানি, তা কোথায় গেছে। আর আজ আমরা তা বিশ্বের সামনে তুলে ধরতে এখানে এসেছি।”
কিউবার প্রতিনিধিদলের সদস্যরা তাঁর বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করলে পাল্টা প্রতিক্রিয়া জানান ওয়াল্টজ। তিনি বলেন, “আমি জানি, আপনারা এটা শুনতে পছন্দ করেন না। এটা আমেরিকা, বন্ধু। এটা জাতিসংঘ। এটা আপনাদের কমিউনিস্ট একনায়কতন্ত্র নয়। আপনারা আমাকে থামাতে পারবেন না।”
এ সময় অধিবেশনে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন জ