বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সৌদিতে ফ্লাইট সীমিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে ৭৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

সরাসরি ও ট্রানজিট—দুই ধরনের ফ্লাইট মিলিয়ে মোট ১৫৩টি ফ্লাইটের কার্যক্রমে প্রভাব পড়েছে। এতে ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন। তবে এসব ফ্লাইট ও যাত্রীর হিসাব কোন সময়সীমার, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।