শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে আলোচনায় বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বিশেষ পরামার্শ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ প্রশাসন ও নির্বাচন কমিশন (ইসি) দপ্তরের দায়িত্বশীল সূত্র থেকে এই খবরের সত্যতা মিলেছে।

দাপ্তরিক সূত্রের তথ্যমতে, মঙ্গলবার প্রথমার্ধে আয়োজিত এই বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনারবৃন্দ এবং ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকতাগণ উপস্থিত থাকবেন। বৈঠকে ভোটগ্রহণের সার্বিক অবকাঠামোগত প্রস্তুতি ও আনুষঙ্গিক প্রক্রিয়া নিয়ে বিষদ পর্যালোচনা করা হবে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদ ভবনের নির্ধারিত কক্ষে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে।

রাষ্ট্রপতি পদের এই নির্বাচনে বিরোধী দলীয় জোট জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যেই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শীর্ষ নেতা কর্নেল (অব.) অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে সমর্থন জানানো হয়েছে। অপরদিকে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর পরিচয় প্রকাশ করেনি।