শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে দীপু মনি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. দীপু মনিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিআইডির একটি দল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসে। স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন সিআইডি সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীপু মনির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। এরপর সিআইডির সদস্যরা তাকে নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

এ বিষয়ে পুলিশের ইন্সপেক্টর রিদওয়ানুল হক জানান, দীপু মনির রিমান্ড শেষে আদালত তাকে স্বাস্থ্য পরীক্ষা করে পুনরায় কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

তিনি আরও জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে দীপু মনিকে নিয়ে সিআইডির সদস্যরা কারাগারের উদ্দেশে রওনা হন।