শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

‎সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, শুধু সাংগঠনিক পদক্ষেপ নিলেই হবে না, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ‎

‎সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে: শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, শুধু সাংগঠনিক পদক্ষেপ নিলেই হবে না, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
‎

‎আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
‎
‎শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় শেষ পর্যন্ত সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎তিনি বলেন, ‘কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।’
‎
‎জামায়াত আমির আরও বলেন, ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।
‎
‎প্রসঙ্গত, আজ দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো এক চিঠিতে পদত্যাগের কথা জানান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
‎
‎পরে সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নারী আসন-২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে শূন্য হয়েছে।