শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের চার প্রধান সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখার নির্দেশ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্প্রতি প্রকাশিত এক জরুরি বার্তায় সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের চার প্রধান সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখার নির্দেশ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সম্প্রতি প্রকাশিত এক জরুরি বার্তায় সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে।


আবহাওয়া পর্যেবেক্ষণে উল্লেখ করা হয়, স্থলভাগে থাকা এই নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি হারাতে পারে। তবে এর প্রভাবে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং বন্দরগুলোর ওপর দিয়ে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে সতর্কতার সাথে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।