বুধবার, 4 নভেম্বর 2026
সকল বিভাগ

সাজেক সড়কের অবরোধে ছাড়, চলবে কৃষিপণ্য ও শিক্ষার্থীবাহী যান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি চতুর্থ দফায় দ্বিতীয় দিনে গড়িয়েছে। তবে বুধবার থেকে অবরোধ চলাকালে যানবাহন চলাচলে কিছুটা শিথিলতা এনেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

সাজেক সড়কের অবরোধে ছাড়, চলবে কৃষিপণ্য ও শিক্ষার্থীবাহী যান
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি চতুর্থ দফায় দ্বিতীয় দিনে গড়িয়েছে। তবে বুধবার থেকে অবরোধ চলাকালে যানবাহন চলাচলে কিছুটা শিথিলতা এনেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানায়, অবরোধের আওতামুক্ত যানবাহনের আগের তালিকার সঙ্গে নতুন করে কৃষিপণ্য পরিবহনের যান এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যান যুক্ত করা হয়েছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বিবৃতিতে বলেন, দুই সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাজেকের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষক ও কৃষিপণ্যের ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করেই এই শিথিলতা আনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাজেকবাসীর পাঁচ দফা ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।