শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

পদত্যাগ করায় ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য হয়েছে: স্পিকার

সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ তথ্য জানান।
‎
‎স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তাঁর কার্যালয়ে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী, পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়ে গেছে। এ বিষয়ে গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।
‎
‎তিনি বলেন, গেজেট প্রকাশের পর অবিলম্বে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হবে। আজ থেকেই মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে।
‎
‎স্পিকার আরও বলেন, গেজেট প্রকাশের পরপরই নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবহিত করা হবে।
‎
‎হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে পদত্যাগপত্রে এর কারণ উল্লেখ করার নিয়ম নেই।