মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না যাওয়ার কারণ জানাল জামায়াত

জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ওই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতারা কেন যাননি, তার ব্যাখ্যা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সরকারের বিভিন্ন অতিথির নাম উল্লেখ করা হলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম রাখা হয়নি। এমনকি সেখানে তিনি কোন পরিচয়ে উপস্থিত থাকবেন, সেটিও উল্লেখ করা হয়নি।

এ সময় প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, তাহলে কি বিরোধীদলীয় নেতা দর্শক সারিতে বসবেন?

এর আগে সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, যাদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাদের থাকা উচিত ছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে বিরোধী দল অবশ্যই সরকারের বিরোধিতা করবে, তবে তা হতে হবে গঠনমূলক।

পুরোনো রাজনৈতিক সংস্কৃতি আঁকড়ে থাকলে দেশের অগ্রগতি সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান।