শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

১১৮ বিধায়কের সমর্থন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করেছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।

১১৮ বিধায়কের সমর্থন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
ছবি : সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করেছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। কংগ্রেসের পর এবার ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং বামপন্থি দল সিপিআইএম ও সিপিআই বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, কাঙ্ক্ষিত সমর্থন নিশ্চিত হওয়ায় আজ শুক্রবার বিকেলে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাত করবেন বিজয় এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করবেন।

প্রতিবেদন অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা-রাজনীতিবিদ। বিজয়ের নিজস্ব ১০৮ জন বিধায়কের সঙ্গে কংগ্রেসের ৫ জন এবং ভিসিকে, সিপিআইএম ও সিপিআই-এর ২ জন করে মোট ১০ জন বিধায়ক যুক্ত হওয়ায় তার মোট শক্তি এখন ১১৮ তে দাঁড়িয়েছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সরকার গঠনের দাবি জানালেও বিধানসভায় পর্যাপ্ত সমর্থন দেখাতে না পারায় রাজ্যপাল তা গ্রহণ করেননি।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়লাভ করে চমক সৃষ্টি করেছিল। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে থাকলেও ডিএমকে জোটের শরিক দলগুলোর সমর্থন পাওয়ায় তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন সম্পূর্ণ পরিষ্কার। ডিএমকের দীর্ঘদিনের মিত্রদের এই পক্ষবদল তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করল। সব ঠিক থাকলে থালাপতি বিজয়ই হতে যাচ্ছেন ভারতের এই দক্ষিণী রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।