শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম

ভোটের রায়েই চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজ রাজনীতির অধ্যায় শেষ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ভোটের রায়েই চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজ রাজনীতির অধ্যায় শেষ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার সমর্থক ও কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে। তবে এসব অপতৎপরতা সফল হয়নি। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারিই হবে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন।

ভোটারদের উদ্দেশে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।”

এনসিপির এই নেতা আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে প্রভাবিত না হয়ে সচেতন সিদ্ধান্ত নেওয়া জরুরি। তিনি বলেন, “চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন—যিনি সত্যিকার অর্থেই এলাকা ও দেশের পরিবর্তন ঘটাতে পারবেন।”

এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।