শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

১২টা পর্যন্ত ভোটের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

গণভোট ও সংসদ নির্বাচন মিলিয়ে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

১২টা পর্যন্ত ভোটের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

গণভোট ও সংসদ নির্বাচন মিলিয়ে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এখন পর্যন্ত সবশেষ তথ্য জানিয়ে ইসি সচিব বলেন, সারাদেশে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু হয়েছে।

তিনি আরও জানান, ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট প্রদানের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ। এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয় নি। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেগুলো সমাধান করা হয়েছে। কোনো ধরনের শঙ্কা নেই।