শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

২ ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদলের অংশ হিসেবে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তা এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

২ ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদলের অংশ হিসেবে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তা এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

বদলীকৃত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদ। প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে সংস্কার ও নিয়মিত রদবদলের যে প্রক্রিয়া চলছে, এটি তারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।