শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

২০২৬ বিশ্বকাপ বয়কটের পথে জার্মানি

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে অনড় অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের প্রভাব পড়তে পারে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে, যেখানে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি বয়কট করতে পারে।

জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও সংসদ সদস্যরা। জার্মান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সমর্থন আছে।

ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক, জার্মানি ও ইউরোপের আরও আটটি দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুল্ক কার্যকর হলে পাল্টা ব্যবস্থা হিসেবে জার্মানি বিশ্বকাপ বর্জন করতে পারে।

২০২৬ সালের বিশ্বকাপ তিনটি দেশে অনুষ্ঠিত হবে, তবে অধিকাংশ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। শেষ পর্যন্ত ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলে সামরিক ব্যবস্থা নেন, তাহলে আরও কিছু ইউরোপীয় দেশও বিশ্বকাপ বর্জনের পথ বেছে নিতে পারে।

আপাতত জার্মানি নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। বিশ্বকাপে অংশগ্রহণ বা বয়কট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে রাজনৈতিক নেতারা জনমত গড়ে তুলতে প্রচারণা চালাচ্ছেন।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ মানুষ ২০২৬ সালের বিশ্বকাপ বয়কটের পক্ষে, যেখানে ৩৫ শতাংশ মানুষ অংশগ্রহণের পক্ষে।