আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য কার্ড প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে ভোটের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কার্ড প্রদান করা হবে।” এই কার্যক্রম চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় সাংবাদিকদের কার্ড ও যানবাহনের স্টিকার অফলাইনে বিতরণ করা হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ও গণভোট চলাকালে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নির্বিঘ্ন চলাচল ও সংবাদ সংগ্রহ নিশ্চিত করতেই এই কার্ড ও স্টিকার প্রদান করা হচ্ছে।