বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

৪০ কেন্দ্রে ১০ হাজার ভোটে এগিয়ে ব্যারিস্টার খোকন

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনের প্রাথমিক ফলাফলে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম কর্তৃক ঘোষিত ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষের এই প্রার্থীর প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

৪০ কেন্দ্রে ১০ হাজার ভোটে এগিয়ে ব্যারিস্টার খোকন
ছবিঃ সংগৃহীত

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনের প্রাথমিক ফলাফলে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম কর্তৃক ঘোষিত ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষের এই প্রার্থীর প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ৪০টি কেন্দ্রে ব্যারিস্টার খোকন পেয়েছেন ৩৪ হাজার ৪২৬ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. ছাইফ উল্যাহ দাঁড়িয়ে পাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৯৩৭ ভোট। দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে এখন পর্যন্ত ৯ হাজার ৪৮৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ব্যারিস্টার খোকন।

এই আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী আন্দোলনের প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪৭১ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত এই আংশিক ফলাফলে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে পূর্ণাঙ্গ ফলাফলের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এবং ফলাফল সমন্বয়ের কাজ দ্রুতগতিতে চলছে।