৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল বলে মন্তব্য করে প্রকাশিত ফলাফল বাতিল করে নতুন করে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রিটকারী পক্ষের আইনজীবী জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিদ্যমান আইন ও বিধিমালা অনুসরণ না করেই ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। এ কারণে আদালত আগের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে ফল প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।