সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারের পদে নিয়োগের জন্য মোট ১,৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
ফলাফল রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।