শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

‘৫০ বছরের মধ্যে আ.লীগ আওয়াজ তুলতে পারবে না’

বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ৫০ বছরের মধ্যে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক আওয়াজ তুলতে পারবে না।

‘৫০ বছরের মধ্যে আ.লীগ আওয়াজ তুলতে পারবে না’
জামালপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ৫০ বছরের মধ্যে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক আওয়াজ তুলতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ী নছের মার্কেট খোলাপাড়া এলাকায় গাজীপুরস্থ জামালপুরবাসীর আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রশিদুজ্জামান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও গার্মেন্টস খাতের পরিস্থিতি ভালো যাচ্ছে না। অনেক শিল্প-কলকারখানা বন্ধ হয়ে গেছে। ধানের শীষকে নির্বাচিত করলে দেশ আবার স্বাভাবিক পথে ফিরবে। আমাদের পরিকল্পনা, নীতি ও সরকারের দিকনির্দেশনা অনুযায়ী ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, গার্মেন্টস এবং বড় শিল্প প্রতিষ্ঠান সঠিকভাবে চলবে। বৈদেশিক মুদ্রা প্রবাহও নিয়ন্ত্রিত হবে।”

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।

বিশেষ অতিথি এম মঞ্জুরুল করিম রনি বলেন, “দেশ ও নির্বাচনের প্রতি এখনও ষড়যন্ত্র চলছে। যারা একাত্তরে দেশের বিরোধিতা করেছিল, তারা আজও নির্বাচনে হস্তক্ষেপ করতে চেষ্টা করছে। তারা ভোটের প্রক্রিয়াকে অপপ্রয়োগ করছে এবং নতুনভাবে ভোটারদের বিভ্রান্ত করছে।”

কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন প্রমুখ।