ইরানের ফার্স প্রদেশের মোহরে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির নিচে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।
জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্রও ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রাদেশিক এলাকার বাসিন্দারা এটি স্পষ্টভাবে অনুভব করেছেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষতি বা ধ্বংসের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মাত্রা অনুযায়ী শেলভ থেকে কিছু জিনিসপত্র পড়ে যাওয়া বা ঘরের জানালা ভেঙে যাওয়ার মতো ক্ষুদ্র ক্ষতি ঘটতে পারে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ৫.৩ এবং গভীরতা ১০ কিলোমিটার ছিল।