শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। এ লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হয়েছে। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে গণ্য করা হবে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি
ছবি : সংগৃহীত

এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। এ লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হয়েছে। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে গণ্য করা হবে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন এবং এদিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি জানিয়েছিলেন, দীর্ঘ ১৬ বছর পর এই দিবসটি আবার রাষ্ট্রীয় গুরুত্বের সঙ্গে পালন করা হবে।

একই পরিপত্রে ৬ জুলাইকে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই দিনটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো সাধারণ ছুটি থাকবে না। এটি একটি বিশেষ দিবস হিসেবে পালিত হবে।

উল্লেখ্য, নতুন সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ দেড় দশক পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি তার আগের রাষ্ট্রীয় মর্যাদা ফিরে পেল। সংশ্লিষ্ট সকল পক্ষকে সরকারের এই নতুন সিদ্ধান্তগুলো যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।