শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

চীনের উদ্দেশ্যে তিন দিনের সফরে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

চীন সরকারের বিশেষ নিমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন এবং দ্বিপক্ষীয় সংলাপে অংশ নেওয়ার লক্ষ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। প্রস্থানের প্রাক্কালে বিমানবন্দরে তাঁকে শুভকামনা ও বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রস্থান মুহূর্তে বিমানবন্দর ভবনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।

এছাড়া চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং এবং সংশ্লিষ্ট বিভাগের তৃতীয় সচিব শিয়া দাওজিং উপস্থিত থেকে তাঁকে বিদায় জানান।