শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন

সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পারিবারিক সূত্রে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করা হয়েছে। শেষকৃত্য ও দাফনের স্থান সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে স্বজনরা জানিয়েছেন।

মরহুম তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আইন পেশায় দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।