শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের মাত্রা ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়িয়ে গেছে: গালিবাফ

ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বহু গুণ বেশি মারণাস্ত্র ও ফায়ারপাওয়ার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রয়োগ করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার (১৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে সম্প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে স্পিকার গালিবাফ এই মন্তব্য করেন। বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ ও সাময়িক শান্তির ধারাবাহিক চক্রে বন্দি থাকা এড়াতে তেহরানকে অবশ্যই 'প্রতিরোধের একটি শক্তিশালী অবস্থানে' গিয়ে পৌঁছাতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট দেওয়া এক বার্তায় স্পিকার গালিবাফ চলমান এই লড়াইয়ে ইরানই বিজয়ী হয়েছে বলে দাবি করেছিলেন। একই সাথে একতাবদ্ধ জাতিকে একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের আশা বজায় রাখার আহ্বান জানান তিনি।