শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর মার্কিন বাহিনীর উপস্থিতি নেই: আইআরজিসি

পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর মার্কিন বাহিনীর উপস্থিতি নেই: আইআরজিসি
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের শক্ত অবস্থানের মুখে মার্কিন নৌ ও সামরিক বহর ইরানের রাষ্ট্রীয় সীমান্ত ছেড়ে আনুমানিক এক হাজার কিলোমিটার দূরে অবস্থান নিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।

ফাদাবি স্পষ্ট করেন যে, আমেরিকানদের এই অবস্থান পরিবর্তন কোনো স্বেচ্ছাকৃত সিদ্ধান্ত নয়; বরং ইসলামি প্রজাতন্ত্রের শক্তিমত্তা এবং আইআরজিসির স্থল ও সামরিক প্রভাবের মুখেই ওয়াশিংটন পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, আঞ্চলিক ইতিহাসে এবারই প্রথম পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরীয় জলসীমায় যুক্তরাষ্ট্রের কোনো রণতরী নেই। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, তেহরানের যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের সামনে মার্কিন নৌযানগুলো পুরোপুরি অরক্ষিত ও চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

তবে ইরানি কমান্ডারের এমন বক্তব্যের বিপরীতে ভিন্ন চিত্র তুলে ধরছে ওয়াশিংটন। মার্কিন বাহিনী এখনো স্থানীয় বন্দর এলাকাগুলোতে তাদের কঠোর নৌ নজরদারি ও প্রতিবন্ধকতা সক্রিয় রেখেছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাণিজ্যিক সমুদ্রসীমায় নজরদারি ও কড়াকড়ি বজায় রাখতে গত জুলাই থেকে প্রায় ১২৫টি পণ্যবাহী জলযানের যাত্রাপথ ঘুরিয়ে দিয়েছে তারা।


সূত্র: আল জাজিরা