চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত ঐতিহাসিক ‘স্বাধীনতা কমপ্লেক্স’-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে সরকার।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১২ আগস্ট বিনোদন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির নতুন নাম ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধার্য করা হয়।
প্রশাসনিক আদেশে উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলার পাঁচলাইশ উপজেলার আওতাধীন চাঁনগাঁও মৌজায় অবস্থিত ১৬ দশমিক ৩৭ একর বিস্তৃত ঐতিহাসিক কালুরঘাটের এই স্বাধীনতা কমপ্লেক্সটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ হিসেবে গণ্য হবে।
এর আগে ২৪ মার্চ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট বেতার কেন্দ্র ও শহীদ রাষ্ট্রপতির স্মৃতি রক্ষায় অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক পরিকল্পনা গ্রহণের বিষয়টি প্রথম তুলে ধরেছিল সংস্কৃতি মন্ত্রণালয়।