শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ট্রাম্পের ধন্যবাদ

মার্কিন মহাকাশ ও বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ট্রাম্পের ধন্যবাদ
মার্কিন মহাকাশ ও বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিশেষ বার্তায় তিনি আশ্বস্ত করে বলেছেন, বোয়িং কখনোই বাংলাদেশকে হতাশ করবে না।

সোমবার হোয়াইট হাউজের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত এক দাপ্তরিক চিঠিতে ডোনাল্ড ট্রাম্প এই অভিমত প্রকাশ করেন।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই চিঠির বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।