মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিশিয়াল পাতায় দেওয়া এক বার্তায় তিনি এই নতুন দায়িত্ব প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি সততা ও নিষ্ঠার মাধ্যমে জনসেবামূলক এই দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
একই দিনে সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটিতে গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন এম এ মহি, মো. আব্দুস সালাম, আবু মসকাউত হাসান, ইকরামুল বাড়ি টিপু, মো. আনারুল হক, শামীম আরা বেগম স্বপ্না এবং মো. আব্দুল বারী সরদার।