শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

সমালোচনা আমাকে কোথাও আটকে রাখতে পারবে না: শিক্ষামন্ত্রী

সমালোচনা ও নানামুখী মন্তব্যের মধ্যেও নিজের কাজের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন আলোচনার মুখোমুখি হলেও অর্পিত কার্যক্রম থেকে পিছিয়ে যাবেন না বলে স্পষ্ট জানান তিনি।

সাভারের বিরুলিয়া সংলগ্ন খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উপাচার্যদের দুই দিনব্যাপী সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী জানান, ১৯৮১ সালের জানুয়ারিতে মেধাভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হিজবুল বাহার নৌবিহারে শিক্ষা সফরের সময়েও ব্যাপক সমালোচনা হয়েছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে কাজ চালিয়ে যেতে হয়, সেই শিক্ষা সেদিনই পেয়েছিলেন তিনি।

শিক্ষাক্ষেত্রে গবেষণার প্রসার ঘটানোর ওপর তাগিদ দিয়ে শিক্ষকদের আরও বেশি করে গবেষণামুখী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। বিগত সময়ে অপরিকল্পিতভাবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ের সমালোচনা করে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার চেয়ে শিক্ষার সঠিক মান নিশ্চিত করাই মুখ্য। গুণগত মান বজায় রাখার স্বার্থেই নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা জোরদারে উপাচার্যদের ইউজিসির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন তিনি। উচ্চশিক্ষার উদ্দীপনা ও রূপান্তর (হিট) প্রকল্পের অধীনে আয়োজিত এই আলোচনায় দেশের অর্ধশতকের বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, নীতি-নির্ধারক এবং ইউজিসি কর্মকর্তারা অংশ নেন।