শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

গুয়াংজুতে চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা মধ্যাহ্নভোজে অংশ নিলেন শিক্ষামন্ত্রী

চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন লাঞ্চ’ শীর্ষক বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার এই সৌজন্য মধ্যাহ্নভোজ ও দ্বিপক্ষীয় আলোচনা সভাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশি উদীয়মান ও মেধাবী তরুণদের জন্য চীনে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি, উভয় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব গড়ে তোলা, যৌথ গবেষণা কেন্দ্রের মাধ্যমে উদ্ভাবনী উদ্যোগ জোরদার এবং দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষায় পারস্পরিক সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত কথা হয়।

আলোচনাকালে বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি এবং কর্মক্ষম জনশক্তি গঠনে সুনির্দিষ্ট যৌথ কৌশল গ্রহণের তাগিদ দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের শিক্ষা খাতের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

এছাড়া চীনা শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনহুই নরমাল ইউনিভার্সিটির সহ-সভাপতি তিয়ান শিংইউ, জিয়াংসি সাইন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সহ-সভাপতি জেন পেংউ সহ বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।