মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

ইরানে বর্তমান শাসনব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে জোরালো দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সিরিয়ার দখলীকৃত জাবল আল-শেখ তথা মাউন্ট হারমন সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সেসময় তার সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও অবস্থান করছিলেন।


সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণকালে নেতানিয়াহু উল্লেখ করেন যে, আঞ্চলিক সামরিক উদ্দেশ্য অর্জনে এখনও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে, যার মূল লক্ষ্য হলো তেহরানের বর্তমান ক্ষমতার কাঠামো ধুলিসাৎ করা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা এই উদ্দেশ্য পূরণের প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এবং অচিরেই ইরানের প্রধান রাজনৈতিক ও সামরিক শক্তি সম্পূর্ণ ভেঙে পড়বে।

সিরীয় ভূখণ্ডের অভ্যন্তরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপস্থিতি ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখার বিষয়ে জোর দিয়ে সফরকালীন সময়ে নেতানিয়াহু আরও বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত সংলগ্ন এলাকায় কোনো ধরনের সশস্ত্র বা সন্ত্রাসী গোষ্ঠীকে শিকড় গাড়তে বা শক্তি সঞ্চয় করতে দেওয়া হবে না।

 সূত্র : আলজাজিরা