শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মক্কা চুক্তিতে যোগ দিতে পারবে মিশর: এরদোয়ান

তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় ‘মক্কা চুক্তি’ অন্য যেকোনো দেশের অংশগ্রহণের জন্য উন্মুক্ত রয়েছে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, উত্তর আফ্রিকার প্রভাবশালী দেশ মিশর চাইলেই যৌথ এই কূটনৈতিক কাঠামোতে যুক্ত হতে পারবে।

রোববার প্রচারিত আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চলিক সহযোগিতা জোটের পরিধি সম্প্রসারণ সম্পর্কিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তুর্কি রাষ্ট্রপ্রধান। মিশরের যোগদানের বিষয়টি ইতিবাচকভাবে নিশ্চিত করার মাধ্যমে চুক্তিটি থেকে দেশটিকে দূরে সরিয়ে রাখা হচ্ছে—এমন যাবতীয় গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটেছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।