শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন

রাশিয়ার বিভিন্ন অর্থনৈতিক স্থাপনায় আঘাত হেনে ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিজেদের জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন।

রাশিয়ায় হামলা করে ইউক্রেন নিজের বিপদ ডেকে এনেছে : পুতিন
রাশিয়ার বিভিন্ন অর্থনৈতিক স্থাপনায় আঘাত হেনে ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিজেদের জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। এই ধরনের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ইউক্রেনের অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে কড়া সামরিক পদক্ষেপ নেওয়ার রূপরেখা প্রকাশ করেছেন তিনি।

শনিবার সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাত্কারে ইউক্রেনীয় কৌশল নিয়ে কথা বলতে গিয়ে রুশ প্রেসিডেন্ট জানান, কিয়েভ প্রশাসন হামলা চালিয়ে রাশিয়ার অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করার অপচেষ্টা করেছিল। তবে তাদের এই সিদ্ধান্তের ফলে তৈরি হওয়া জটিল পরিস্থিতির খেসারত এখন ইউক্রেনকেই দিতে হবে। ফলশ্রুতিতে তাদের জাতীয় অর্থনীতির সবচেয়ে স্পর্শকাতর খাতগুলোকে লক্ষ্য করে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে।

ইতিমধ্যেই ইউক্রেনীয় অর্থনৈতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশটির কৃষি পণ্য বিদেশে পাঠানোর প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তবে পুতিনের দাবি, এই স্থবিরতার কারণে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় কোনো বড় সংকট তৈরি হবে না। ইউক্রেন থেকে পণ্য পাঠানোর যে ঘাটতি দেখা দেবে, বিশ্ববাজারে অতিরিক্ত খাদ্যশস্য সরবরাহের মাধ্যমে রাশিয়া একাই তা পূরণ করার সক্ষমতা রাখে।

সাক্ষাৎকারের শেষাংশে রুশ পণ্যের আন্তর্জাতিক পরিবহনে কিছু নিজস্ব জটিলতা ও প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কথা স্বীকার করলেও তা সামলে নেওয়ার ব্যাপারে প্রত্যয় প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন।