রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, জীবনের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ও সততা অর্জনই সফলতার মূল চাবিকাঠি। ধর্মীয় বিধান ও রাসুল (সা.)-এর নির্দেশিত পথ অনুসরণের পাশাপাশি বর্জনীয় বিষয়গুলো থেকে দূরে থাকার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মহানবীর জীবন ও কর্মের নানামুখী দিক নিয়ে গভীর আলোচনা করা হয়। উপাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কীভাবে একজন মানবতাবাদী ব্যক্তিত্ব সমগ্র বিশ্বের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন—তার পরম দৃষ্টান্ত রেখে গেছেন মহানবী (সা.)।
সভার মূল আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবীর জীবনের পাঁচটি মৌলিক শিক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে ধৈর্য, শিষ্টাচার ও মানবিক গুণাবলি অর্জনের ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিনিধি, উপ-উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা ছাড়াও ধর্মীয় আবহে কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।