রোববার সংশ্লিষ্ট মিশনে পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ট্রোম্যান খীসার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি শোকবার্তা দেওয়া হয়েছে। সেখানে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়।
একই সঙ্গে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শোকাবহ এই মুহূর্তে বাহিনী তাঁর শোকে পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিবেদিত ভূমিকার ক্ষেত্রে তাঁর এই দায়িত্বপরায়ণতা ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।