শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে জানানো হয়েছে, এ পর্যন্ত এ ধরনের আক্রমণের ঘটনা ১১৫টি অতিক্রম করেছে।

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরান ও তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণে অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও সম্পদ মজুত ছিল।

আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে জানানো হয়েছে, এ পর্যন্ত এ ধরনের আক্রমণের ঘটনা ১১৫টি অতিক্রম করেছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত আলোকচিত্র পর্যালোচনা করে বার্তা সংস্থাটি এই তথ্য সামনে এনেছে বলে সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এপির পর্যালোচনায় দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি সামরিক ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত এসব আক্রমণে ইরানের প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল আগাম সতর্কতা প্রদানকারী প্রতিরক্ষা ব্যবস্থা। এর পরপরই ঘাঁটিগুলোতে থাকা যুদ্ধবিমান এবং অন্যান্য অবকাঠামোর ওপর আঘাত হানা হয়।

প্রতিবেদনের তথ্যানুসারে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ইরানি বাহিনী অন্তত ৩০ বার হামলা চালিয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আরও দেখা গেছে যে, এসব আক্রমণের ফলে ওই ঘাঁটির অন্তত ১৫টি বিমান সংরক্ষণের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি গুদামঘর এবং আবাসিক এলাকার নিকটবর্তী ১০টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত কিংবা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

এপির সামগ্রিক পর্যবেক্ষণে উঠে এসেছে, ইরানের ধারাবাহিক আক্রমণের মুখে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামোগুলো ব্যাপক ক্ষতির কবলে পড়েছে, যেখানে মূল নিশানা ছিল আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক উড়োজাহাজ এবং সংশ্লিষ্ট স্থাপনাসমূহ।